১১তম B1 লাইভ ব্যাচ · ক্লাস শুরু ১৭ অক্টোবর
A2 শেষ করেছেন মানেই কি B1-এর জন্য তৈরি?
Sie schaffen das — Schritt für Schritt bis B1.
বেশিরভাগ ক্ষেত্রে না। আর এই ফাঁকটাই মানুষকে মাসের পর মাস আটকে রাখে — B1 দাঁড়ায় A2-র ভিতের উপর, ভিত নড়বড়ে থাকলে ৩০টা ক্লাস ধরে পিছিয়ে থাকতে হয়।
কোর্স ফি ১৩,৪৯৯৳ · ৩০টি লাইভ ক্লাস · আগে ফ্রি ভর্তি-পরীক্ষা (৪ মডিউল), তারপর ভর্তি
ভর্তি বন্ধ হতে বাকি সময়
সিট সীমিত, দ্রুত এনরোল করুন
Goethe B1 ফরম্যাটে প্রস্তুতি প্রতি ক্লাসে স্পিকিং ক্লাসের বাইরে গ্রুপ স্টাডি ৪ মডিউলের সম্পূর্ণ Exam Prep কোর্স শেষে ফ্রি Mock Test (৪ মডিউল) প্রতি ক্লাসের রেকর্ডিং Sie sprechen ab Tag 1
যা যা ফ্রি পাচ্ছেন
A1 + A2 + B1 ইবুক বান্ডেল৳১,২৪৯ — ফ্রি
কোর্স শেষে পূর্ণ Mock Testফ্রি
পরীক্ষার সব ম্যাটেরিয়ালফ্রি
প্রতি ক্লাসের রেকর্ডিং ও PDFফ্রি
গ্রুপ স্টাডি ও কনটেন্ট সেশনফ্রি
Netzwerk B1 বইয়ের সম্পূর্ণ PDFফ্রি
পরীক্ষার আবেদনের পূর্ণ গাইডলাইন — দেশে ও দেশের বাইরেফ্রি
শিক্ষার্থীদের রিভিউ
যাঁরা পড়েছেন, তাঁরা কী বলছেন
নিচের রিভিউগুলো আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের নিজেদের লেখা।
4.8
4.8 out of 5 stars (based on 33 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible
No Title
October 2, 2026
আসসালামু আলাইকুম সবাইকে,যারা সত্যি জার্মান ভাসা শিখতে চান আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সকলকে বলবো, এই ভাইয়ার কাছে পড়ার জন্য। কারন আমি আরো অনেক ভিডিও দেখেছি কয়েক টা ডেমো ক্লাসও করেছি,সর্ব শেষ বিবেচনা করে যেটা পাইলাম সেটা হলো ওনি হচ্ছেন বাকি সবার থেকে অনেক সুন্দর সিস্টেমে পড়ান,ওনার পড়ার ধরনেই আলাদা।তাই যারা জার্মান কোর্স করতে চান ভাইয়ার কাছে করলে আমার মনে অনেক ভালো হবে।ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।
ফাতেমাতুন্নাহার
Great Service
October 1, 2026
TestReviewer
Zahirul
September 26, 2026
1st impression, A2 level best simple and easy way description.
Zahirul
কনফিডেন্স বাড়ানোর সেরা অনলাইন প্লাটফর্ম
August 10, 2026
এখানে অনলাইন ক্লাস করতে কোনো জড়তা কাজ করেনি,কোনো ভুল হলে সেটা সুনৃদরবাবে ধরিয়ে দেওয়া হয়েছে, ফলে সেটা শুধরে নেওয়া সহজ হয়েছে। দুর্বল ও কম সময় পাওয়া শিক্ষার্থীদের জন্য কুব উপকারী,ক্লাসেই পড়া বোঝা হয়ে যায় ফলে সেল্ফ স্টাডি করা অনেক সহজ। সেই সাথে হোমওয়ার্ক গুলো Schreiben ও Grammar এর জন্য খুব উপকারী।
Zannatun Tazry
No Title
August 9, 2026
শুধু ক্লাস নয়, শেখার প্রতি আগ্রহ তৈরি করাটাই একজন ভালো শিক্ষকের আসল গুণ। আপনার উপস্থাপন, বোঝানোর ধরন এবং প্রতিটি বিষয়কে সহজ করে তুলে ধরার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। ✨📚 মানসম্মত অনলাইন শিক্ষার ক্ষেত্রে এই পেজটি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। ❤️
Rifath islam
Great Experience Learning German with Saad Bhai
August 8, 2026
জার্মানিতে আসার পর A1 এবং A2 শেখার জন্য আমি বেশ কয়েকজন জার্মান ভাষার শিক্ষকের কাছে ক্লাস করেছি। এরপর B1 শুরু করি সাদ ভাইয়ের সাথে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলব, তাঁর পড়ানোর ধরন অন্যদের থেকে বেশ আলাদা এবং অনেক বেশি practical।
সাদ ভাইয়ের ক্লাসের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো তিনি Speaking-এর ওপর অনেক বেশি গুরুত্ব দেন। শুধু বই বা grammar-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে, জার্মানিতে আমাদের দৈনন্দিন জীবনে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেগুলো নিয়েও practice করান। এর ফলে বাস্তবে জার্মান ভাষা ব্যবহার করা এবং কথা বলার confidence অনেক বেড়েছে।
বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কোথায় সমস্যা হয় এবং কীভাবে সহজভাবে বিষয়গুলো বোঝানো যায়, সেটা তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন।
যারা জার্মান ভাষা শিখছেন বা B1-এর জন্য ভালো একজন শিক্ষক খুঁজছেন, বিশেষ করে বাংলাদেশি learners, তাদের জন্য আমি অবশ্যই সাদ ভাইকে recommend করব। 🇩🇪
Abdur Rahim
নিজেকে যাচাই
আপনি কি সত্যিই B1-এ যাওয়ার মতো তৈরি?
নিচের প্রতিটা প্রশ্নে নিজেকে ১০-এ কত দেবেন, মনে মনে বসিয়ে নিন। এগুলোই B1-এর প্রথম দিন থেকে ধরে নেওয়া হয় যে আপনি পারেন।
Selbsteinschätzung ১০-এর মধ্যে
Sprechen
গত সপ্তাহে কী করেছেন, জার্মানে পাঁচ বাক্যে না থেমে বলতে পারবেন?
Hören
কেউ স্বাভাবিক গতিতে ফোনে কথা বললে মূল কথাটা ধরতে পারবেন?
Schreiben
Perfekt আর Präteritum মিশিয়ে অতীতের একটা ঘটনা লিখতে পারবেন?
Lesen
অচেনা শব্দ থাকা সত্ত্বেও একটা ছোট খবর পড়ে মূল বক্তব্য বুঝতে পারবেন?
Grammatik
Dativ আর Akkusativ কখন কোনটা, ভাবতে না বসেই বলতে পারবেন?
একটাতেও দ্বিধা থাকলে সেটাই ভর্তি পরীক্ষা দেওয়ার কারণ। ঘরে বসে ৬০ মিনিটের একটা টেস্ট — ঠিক কোথায় আছেন, সেটা জেনে নিন।
নতুন শিক্ষার্থীদের জন্য
নতুন শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক
Admission Test — ৪ মডিউল, ৬০ মিনিট
কাউকে বাদ দেওয়ার পরীক্ষা নয়। আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন, সেটা ধারণা দিয়ে নয় — তথ্য দিয়ে জানার জন্য। পুরোটা বাসায় বসে, নিজের সময়ে।
ভর্তি হবেন কি না এখনো নিশ্চিত না? শুধু নিজের লেভেল জানতেও এই টেস্ট দিতে পারেন — ভর্তি বাধ্যতামূলক নয়।
৪ মডিউলLesen · Hören · Schreiben · Sprechen — ২৪ ঘণ্টায় ফলাফল
- রেজিস্ট্রেশনের পর WhatsApp-এ বিস্তারিত নির্দেশনা পাবেন
- এরপর চার মডিউলের প্রশ্নপত্র PDF আর Hören-এর অডিও
- Lesen, Hören, Schreiben — খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন
- Sprechen — প্রশ্নের উত্তর ভয়েস রেকর্ড করে পাঠাবেন
- ফলাফলের সাথে ফিডব্যাক — কোন স্কিলে কোথায় আছেন, কী ঠিক করতে হবে
রেজিস্ট্রেশনের পর WhatsApp-এ স্লট বুকিং হবে। লেভেল না মিললে সৎভাবে বলে দেব, আর কোথা থেকে শুরু করা উচিত সেটাও।
এই কোর্সের আসল পার্থক্য
প্রতিটা ক্লাসেই আপনি জার্মানে কথা বলবেন
B1-এ এসে বেশিরভাগ মানুষ বোঝে সব, বলতে পারে না। কারণ এতদিন শুধু শুনে শুনে শিখেছে। এখানে প্রতি ক্লাসে আপনার মুখ থেকে জার্মান বের হবে।
- চার ধরনের স্পিকিং ড্রিল — সরাসরি প্রশ্নোত্তর, বাংলা থেকে জার্মান, অসম্পূর্ণ বাক্য শেষ করা, সিচুয়েশন
- ছোট group cohort, তাই প্রত্যেকের জন্য সময়টা রাখা যায়
- প্রতি ক্লাসের রেকর্ডিং আর PDF — মিস করলেও পিছিয়ে পড়বেন না
৩০টি ক্লাস শেষে
যা আপনি পারবেন
Das können Sie nach 30 Kursen — garantiert.
| Sprechen | মতামত দিয়ে তর্ক করতে, চাকরির ইন্টারভিউ দিতে, ফোনে অভিযোগ জানাতে |
| Schreiben | আনুষ্ঠানিক ইমেইল, অভিযোগপত্র, আর নিজের অভিজ্ঞতার বিবরণ লিখতে |
| Hören | রেডিও-ঘোষণা, ফোনালাপ আর আলোচনার মূল বক্তব্য ধরতে |
| Lesen | খবর, বিজ্ঞপ্তি আর কাজের নিয়মকানুন পড়ে বুঝতে |
একই কথা, দুই লেভেলে
পার্থক্যটা শব্দসংখ্যায় নয়, গঠনে। B1 মানে বাক্যের ভেতরে বাক্য বসাতে পারা।
A2Ich finde das gut.আমার ভালো লাগে।
B1Ich bin der Meinung, dass sich das langfristig lohnt.আমার মতে, দীর্ঘমেয়াদে এটা লাভজনক।
A2Ich war krank.আমি অসুস্থ ছিলাম।
B1Nachdem ich krank geworden war, musste ich den Termin absagen.অসুস্থ হয়ে পড়ার পর আমাকে অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করতে হয়েছিল।
A2Das Zimmer ist zu klein.ঘরটা খুব ছোট।
B1Leider entspricht das Zimmer nicht der Beschreibung, deshalb möchte ich Sie um eine Lösung bitten.দুঃখজনকভাবে ঘরটা বিবরণের সাথে মিলছে না, তাই আমি আপনার কাছে একটা সমাধান চাইছি।
Netzwerk আন্তর্জাতিক কাঠামোটা দেয়, আর বাংলা ইবুক সেই কাঠামোর সাথে আপনার সেতু — জার্মান নিয়মটা বাংলায় বুঝিয়ে দেওয়া, যেটা কোনো আন্তর্জাতিক বইয়ে থাকে না।
পরীক্ষার কাঠামো
Goethe-Zertifikat B1 আসলে কেমন
চারটি আলাদা মডিউল, প্রতিটি ১০০ নম্বরের, প্রতিটি আলাদাভাবে মূল্যায়ন হয়। পাস করতে প্রতিটিতে অন্তত ৬০ লাগে — Lesen-এ ৯০ পেলেও সেটা Schreiben-এর ৫৫-কে বাঁচাবে না।
| মডিউল | সময় | পাস নম্বর |
|---|
| Lesen | ৬৫ মিনিট | ৬০ / ১০০ |
| Hören | ৪০ মিনিট | ৬০ / ১০০ |
| Schreiben | ৬০ মিনিট | ৬০ / ১০০ |
| Sprechen | প্রায় ১৫ মিনিট, জোড়ায় | ৬০ / ১০০ |
Sprechen — তিনটি অংশ
Teil 1Gemeinsam etwas planen — সঙ্গীর সাথে মিলে কিছু পরিকল্পনা করা, যেমন একটা বিদায় অনুষ্ঠান বা ভ্রমণ।
Teil 2Ein Thema präsentieren — একটা বিষয়ে ছোট উপস্থাপনা: নিজের অভিজ্ঞতা, নিজের দেশের অবস্থা, নিজের মতামত।
Teil 3Über ein Thema sprechen — সঙ্গীর উপস্থাপনা নিয়ে প্রতিক্রিয়া জানানো আর প্রশ্ন করা।
এই তিনটা কাজই ক্লাসে বারবার অনুশীলন হয়, তাই পরীক্ষার দিন ফরম্যাটটা নতুন লাগে না।
একবারেই পাস করে ফেলুন Goethe-Institut ঢাকায় B1 পরীক্ষার ফি
১৮,৮০০৳ — এই পুরো কোর্সের চেয়েও বেশি। একটা মডিউলে ৫৮ পেলে আবার ফি, আবার তারিখের অপেক্ষা, আবার প্রস্তুতি।
১৮,৮০০৳একবার B1 পরীক্ষার ফি
৩৭,৬০০৳ভুল প্রস্তুতিতে দুইবার বসলে
১৩,৪৯৯৳৩০ ক্লাসের পুরো কোর্স
টাকাটা কোর্সে যাবে, নাকি দ্বিতীয়বার পরীক্ষার ফিতে — সিদ্ধান্তটা আসলে এইটুকুই।
আমাদের কাজ ঠিক এই জায়গাটায় — চারটা মডিউলেই ৬০ পার করানো, একবারেই। সেজন্যই প্রথম ক্লাস থেকেই পরীক্ষার ফরম্যাটে অনুশীলন, আর শেষে পূর্ণ Mock Test।
Goethe-Zertifikat B1
পুরো কোর্সটাই পরীক্ষার প্রস্তুতি
- চার মডিউলেরই পরীক্ষা-ফরম্যাটে অনুশীলন, আলাদা করে নয় — শুরু থেকেই
- কোর্স শেষে ফ্রি Mock Test — আসল পরীক্ষার আগে একবার বসে দেখা
- Goethe আর ÖSD — দুই পরীক্ষার ফরম্যাটই কভার করা হয়
B1-এ যে গ্রামারগুলো আসবেই
Konjunktiv IIIch würde gern…PassivDas Formular wird ausgefüllt.Relativsätze…, den ich gebucht habeNebensätzeweil, dass, obwohl, damitPlusquamperfektnachdem…Genitivwegen des WettersAdjektivdeklination
৩০টি ক্লাসে এগুলোর প্রতিটি ধরে ধরে শেষ করা হয় — আলাদা করে নয়, পরীক্ষার কাজের ভেতরেই।
সময়সূচি
কখন, কীভাবে
ক্লাস শুরু১৭ অক্টোবর ২০২৬, শনিবার
ক্লাসের দিনশনি, সোম ও বৃহস্পতিবার
সময়সন্ধ্যা ৭:০০
মোট ক্লাস৩০টি লাইভ ক্লাস
প্ল্যাটফর্মGoogle Meet — প্রতি ক্লাসের রেকর্ডিং ও PDF দেওয়া হয়
ভর্তি শেষ১৬ অক্টোবর, এরপর আর নেওয়া হবে না
কে পড়াবেন
সাদ আল হাসান

ঢাকা Goethe-Institut থেকে B1, পুনে থেকে B2 সার্টিফাইড। ৫০০-র বেশি শিক্ষার্থীকে লাইভ ব্যাচে পড়িয়েছেন, যাঁদের অনেকে এখন জার্মানিতে।
B1-এর প্রতিটা ক্লাস তিনি নিজে নেন — স্পিকিং সেশনও। ব্যাচ ছোট রাখার কারণ এটাই।

অমিত কবিরাজমেন্টর · জার্মানি

সামিউল হকমেন্টর · জার্মানি
আমরা কোনো কনসাল্টেন্সি বা এজেন্সি নই। আমরা জার্মান ভাষা শেখাই। ভিসা, Ausbildung বা ভর্তির বিষয়ে মেন্টররা নিজেদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন — এটা কোনো সেবার প্রতিশ্রুতি নয়।
কোর্সের সাথে
ক্লাসের বাইরেও আপনি একা নন
পাস করা পর্যন্ত সাপোর্ট৩০টা ক্লাস শেষ হলেই সম্পর্ক শেষ নয়। Goethe B1-এ বসা পর্যন্ত প্রশ্ন করতে পারবেন, প্রস্তুতির পরামর্শ পাবেন।
ক্লাসের বাইরে গ্রুপ স্টাডিব্যাচের সহপাঠীদের সাথে নিয়মিত গ্রুপ স্টাডি — নিজেদের মধ্যে জার্মানে কথা বলার অভ্যাসটাই আসল পার্থক্য গড়ে।
আসল জার্মান কনটেন্টজার্মান পডকাস্ট, খবর আর ভিডিও নিয়ে আলাদা সেশন। বইয়ের জার্মান আর জার্মানদের জার্মান এক নয় — দুটোর সাথেই পরিচয় করিয়ে দেওয়া হয়।
কোর্স ফি
যত আগে, তত কম
নিয়মিত ফি ১৪,৪৯৯৳ — তারিখ পেরোলে দাম সত্যিই বাড়ে, ফিরে আসে না।
কোর্স ফি
১৪,৪৯৯৳১৩,৪৯৯৳
১,০০০৳ কম
সাথে ফ্রি — ইবুক বান্ডেল (৳১,২৪৯) · Mock Test · পরীক্ষার সব ম্যাটেরিয়াল · প্রতি ক্লাসের রেকর্ডিং
Goethe ঢাকায় শুধু B1 পরীক্ষার ফি-ই ১৮,৮০০৳। ৩০টি ক্লাসের পুরো কোর্স তার চেয়েও কম।
প্রথম ২ ক্লাস করে ভালো না লাগলে সম্পূর্ণ টাকা ফেরত। কোনো প্রশ্ন করা হবে না। ঝুঁকিটা আমাদের, আপনার নয়।
সাধারণ প্রশ্ন
যা জিজ্ঞেস করা হয়
A2 অন্য জায়গা থেকে করেছি — চলবে?
চলবে। কোথা থেকে করেছেন সেটা সমস্যা নয়, আপনি এখন কোথায় আছেন সেটাই দেখার বিষয়। Admission Test-টা ঠিক সেজন্যই।ভর্তি পরীক্ষায় খারাপ করলে কী হবে?
বাদ দেওয়া হয় না — শুধু সৎভাবে জানিয়ে দেওয়া হয় ঠিক কোথায় আছেন আর কোথা থেকে শুরু করা উচিত। চাইলে A2 বা ইবুক দিয়ে শুরু করতে পারেন।কোনো ক্লাস মিস করলে?
প্রতি ক্লাসের রেকর্ডিং আর PDF দেওয়া হয়, তাই পিছিয়ে পড়বেন না। তবে স্পিকিংয়ের সময়টা রেকর্ডিংয়ে ফেরত পাওয়া যায় না — সেজন্য নিয়মিত থাকার চেষ্টা করবেন।Goethe পরীক্ষার ফি কি কোর্স ফির মধ্যে?
না। Goethe-Institut-এর পরীক্ষার ফি আলাদা, সেটা আপনি সরাসরি ওদের কাছে দেবেন। আমাদের কোর্স ফি শুধু ৩০টি লাইভ ক্লাস, ম্যাটেরিয়াল, ইবুক বান্ডেল আর Mock Test-এর জন্য।ক্লাস কি রেকর্ডেড, নাকি লাইভ?
সম্পূর্ণ লাইভ। ৩০টা ক্লাসই Google Meet-এ, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। রেকর্ডিং শুধু পরে দেখার জন্য দেওয়া হয়।ভর্তি হওয়ার পর ভালো না লাগলে?
প্রথম ২টি ক্লাস করার পরেও ভালো না লাগলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কোনো কারণ দেখাতে হবে না।এবার আর “পরে দেখা যাবে” নয়
Jetzt oder nie — fangen wir an!
১৭ অক্টোবর ক্লাস শুরু। ব্যাচ ছোট রাখা হয়, কারণ প্রতি ক্লাসে প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলতে হয়।