
শূন্য থেকে B1 পর্যন্ত পুরো পথ একসাথে — ৯ মাসে, একই শিক্ষকের কাছে।
ফি ৮,৪৯৯৳ থেকে শুরু · শূন্য থেকে B1 পুরো প্যাকেজ ২৮,৪৯৯৳
“সাদ স্যারের পড়ানো অসাধারণ। এখন জার্মানে কথা বলতে পারি।”— তামান্না
“শিক্ষক আন্তরিকভাবে পড়ান, প্রতিটি বিষয় সহজভাবে বুঝিয়ে দেন।”— Shimul Tanvir
কেন B1
ভাষার শর্তটা পথভেদে আলাদা। কোন পথে যেতে চান, সেটার উপরই নির্ভর করে কোন লেভেল পর্যন্ত যেতে হবে।
| যে পথে যাবেন | ভাষার শর্ত |
|---|---|
| Opportunity Card (চাকরি খোঁজার ভিসা) | A1 ন্যূনতম |
| স্বামী/স্ত্রীর সাথে যাওয়া | A1 |
| ভোকেশনাল ট্রেনিং (§16a AufenthG) | B1 |
| Ausbildung খোঁজার ৯ মাসের ভিসা | B1 |
| নার্সিং ও স্বাস্থ্যখাত | B2 |
Opportunity Card-এর পয়েন্ট সিস্টেমেও ভাষার লেভেল যত উপরে, স্কোর তত বেশি। আর Ausbildung চলাকালীনই মাসিক ভাতা পাওয়া যায় — ট্রেনিং শেষে সেটা কয়েকগুণ হয়।
কে পড়াচ্ছেন
সাইক মেডিকেল থেকে ডেন্টাল বিভাগে পড়াশোনা সম্পন্ন করেছেন। B1 পাস করেছেন ঢাকা থেকে, B2 পাস করেছেন পুনে (ভারত) থেকে। জার্মান পড়ানোর অভিজ্ঞতা ৪ বছরের বেশি।
প্রথম ক্লাসেই সব সার্টিফিকেট দেখানো হয় — কার কাছে শিখছেন, সেটা আন্দাজে ধরে নিতে হবে না।
▶ নমুনা ক্লাস দেখুনজার্মানি থেকে গাইডলাইন
প্রয়োজন হলে শিক্ষার্থীরা তাঁদের কাছ থেকে আসল অভিজ্ঞতার ভিত্তিতে গাইডলাইন পান — আবেদন, কাগজপত্র, বাস্তব অভিজ্ঞতা।
আমরা কনসাল্টেন্সি নই, ভাষা শেখাই। মেন্টররা অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন, তবে কন্ট্রাক্ট বা ভিসার নিশ্চয়তা কেউ দিতে পারে না।
যেখানে বেশিরভাগ মানুষ আটকায়
একজায়গায় A1 করে ছয় মাস বিরতি। তারপর অন্য কোথাও A2 — নতুন শিক্ষক, নতুন পদ্ধতি, আগেরটার সাথে কোনো মিল নেই। B1-এ গিয়ে দেখা যায় ভিত্তিটাই নড়বড়ে, আবার পিছনে ফিরতে হয়।
দেড়–দুই বছর এভাবেই চলে যায়। আমরা পুরো পথটা একটানা করাই — ৯ মাসে, একই শিক্ষকের কাছে, একই পদ্ধতিতে।
৯ মাসের রোডম্যাপ
প্রথম ক্লাসেই জার্মান বর্ণমালা আর উচ্চারণ। প্রথম সপ্তাহেই নিজের নাম-পরিচয় জার্মানে বলতে শুরু করবেন।
পরিচয় দেওয়া, দোকানে কেনাকাটা, ডাক্তারকে সমস্যা বলা — দৈনন্দিন কাজগুলো জার্মানেই চালাতে পারবেন।
২০টি লাইভ ক্লাসগতকাল কী করেছেন, ছুটিতে কোথায় গিয়েছিলেন — অতীতের কথা বলতে পারবেন। ফোনে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন।
২৫টি লাইভ ক্লাসমতামত দিয়ে তর্ক করা, চাকরির ইন্টারভিউ দেওয়া — আর পরীক্ষার প্রস্তুতি B1-এর ক্লাসের ভেতরেই শেষ।
৩০টি লাইভ ক্লাস · মক টেস্টসহমোট ৭৫টি লাইভ ক্লাস। পরীক্ষার প্রস্তুতি আলাদা কোর্স নয় — B1-এর ৩০টি ক্লাসের ভেতরেই মক টেস্ট ও পরীক্ষার ফরম্যাট প্র্যাকটিস থাকে। একদম শেষে আলাদা করে ঠেসে দিলে কাজে আসে না; B1 শেখার সাথে সাথেই মক টেস্ট চললে পরীক্ষার দিন কিছুই নতুন লাগে না।
প্রতিটি লেভেল শেষে
নিচের তালিকাটা গ্রামার টপিকের না। CEFR-এর অফিসিয়াল বর্ণনা অনুযায়ী প্রতিটি লেভেল শেষে বাস্তবে যা যা করতে পারার কথা — সেটাই।
Netzwerk হলো আন্তর্জাতিক কাঠামো — সারা পৃথিবীতে এই বই দিয়েই জার্মান শেখানো হয়, পরীক্ষার ফরম্যাটও এর সাথে মেলে। আর বাংলা ইবুক হলো সেই কাঠামোর বাংলা সেতু — যে ব্যাখ্যাটা জার্মান বইয়ে জার্মানেই লেখা, সেটা আপনি বাংলায় পড়ে বুঝে নিতে পারবেন।
প্রতিটি ক্লাসের পর লিখিত হোমওয়ার্ক দেওয়া হয়। পরের ক্লাসে সেটা দেখা হয় এবং ভুলগুলো নিয়ে ক্লাসেই আলোচনা হয় — কোন নিয়মটা ভুল বুঝেছেন, সেটা ধরিয়ে দেওয়া হয়। শুধু জমা নিয়ে নম্বর দিয়ে দেওয়া নয়।
আমাদের মূল কাজ
গ্রামার বই পড়ে শেখা যায়, কিন্তু মুখে না আনলে কথা আসে না। প্রতিটি ক্লাসে চারভাবে বলানো হয় —
ক্লাসের বাইরে গ্রুপ স্টাডিও থাকে — জড়তা আসলে ওখানেই কাটে।
প্রতিটি শব্দ রঙ দিয়ে শেখানো হয়। মাথায় ছবি হয়ে বসে যায়, আর ভুল হয় না।
ক্লাসের সময়
| দিন | সময় |
|---|---|
| রবিবার | রাত ৯:০০ |
| মঙ্গলবার | রাত ৯:০০ |
| বৃহস্পতিবার | বিকাল ৪:০০ |
প্রতিটি ক্লাসের রেকর্ডিং পাবেন — মিস হলে পরে দেখে নিতে পারবেন। তবে স্পিকিং প্র্যাকটিসটা লাইভেই হয়, তাই যতটা সম্ভব লাইভে থাকাই ভালো।
সাফল্যের গল্প



















শিক্ষার্থীদের কথা
সাদ স্যারের পড়ানো অসাধারণ। উনি যেভাবে স্টুডেন্টদের জার্মান বলান, সেটা আমাকে অনেক বেশি কনফিডেন্স দেয়। এখন জার্মানে কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ।
খুবই ভালো একটি জার্মান লার্নিং প্ল্যাটফর্ম। শিক্ষক আন্তরিকভাবে পড়ান এবং প্রতিটি বিষয় সহজভাবে বুঝিয়ে দেন। আমি সন্তুষ্ট।
ক্লাস করছি, ভালোই লাগছে। ইবুক ৩টাও অনেক ভালো ছিল, উপকার পেয়েছি। নতুন ভাষা, নতুন পরিবেশ — চমৎকার অভিজ্ঞতা।
Das ist sehr gut für das Sprechen und die Grammatik.
Vaiya sprechen, grammatik khub valo bujhai..
কোর্স ফি
A1, A2, B1 আলাদা আলাদা ভাবে নিলে খরচ পড়ত ৩০,৯৯৭৳ পর্যন্ত।
শুধু Goethe-Institut-এর পরীক্ষার ফি-ই ৪৮,৫০০৳ (A1+A2+B1 — Goethe-Institut Bangladesh-এর নিজস্ব রেজিস্ট্রেশন ফি)।
আমাদের “শূন্য থেকে B1” কোর্স ফি তার চেয়েও কম — আর সাথে পুরো শেখানো, স্পিকিং প্র্যাকটিস, মক টেস্ট, রেকর্ডিং ও ইবুক সব আছে।
রেকর্ডেড কোর্সের মধ্যে A1 এখনই পাবেন। A2 ও B1 লঞ্চ হওয়ামাত্র আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে — বাড়তি কোনো ফি লাগবে না।
ভর্তির প্রক্রিয়া WhatsApp-এ। আমরা আগে আপনার লক্ষ্য বুঝে নিই, তারপর কোন প্যাকেজটা আপনার জন্য ঠিক সেটা বলি।
প্রথম ২টি ক্লাস করে ভালো না লাগলে সম্পূর্ণ টাকা ফেরত। কোনো প্রশ্ন করা হবে না।
২য় ক্লাসের ২৪ ঘণ্টার মধ্যে জানালেই হবে।
আর প্রথম ক্লাসেই ইন্সট্রাক্টরের সব জার্মান সার্টিফিকেট দেখানো হয় — কার কাছে শিখছেন, সেটা আন্দাজে ধরে নিতে হবে না।
সাধারণ প্রশ্ন
প্রতি ক্লাসে প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলতে হয়, তাই ব্যাচ ছোট রাখা হয়।
আমাদের WhatsApp কমিউনিটিতেই ৫০০+ জন আছেন — আসন তার একটা ছোট ভগ্নাংশ।
সিট শেষ, সময় মিলছে না, কিংবা এখন বাজেটে কুলাচ্ছে না — যেটাই হোক, শেখা থেমে থাকার দরকার নেই।
A1 ইবুক-এ লাইভ ক্লাসের সেই একই সিলেবাস, সেই একই পদ্ধতি — পুরোটাই বাংলায়। আজই শুরু করুন, পরের ব্যাচে যোগ দিলে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।