জার্মানিতে আসার পর A1 এবং A2 শেখার জন্য আমি বেশ কয়েকজন জার্মান ভাষার শিক্ষকের কাছে ক্লাস করেছি। এরপর B1 শুরু করি সাদ ভাইয়ের সাথে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলব, তাঁর পড়ানোর ধরন অন্যদের থেকে বেশ আলাদা এবং অনেক বেশি practical।
সাদ ভাইয়ের ক্লাসের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো তিনি Speaking-এর ওপর অনেক বেশি গুরুত্ব দেন। শুধু বই বা grammar-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে, জার্মানিতে আমাদের দৈনন্দিন জীবনে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেগুলো নিয়েও practice করান। এর ফলে বাস্তবে জার্মান ভাষা ব্যবহার করা এবং কথা বলার confidence অনেক বেড়েছে।
বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কোথায় সমস্যা হয় এবং কীভাবে সহজভাবে বিষয়গুলো বোঝানো যায়, সেটা তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন।
যারা জার্মান ভাষা শিখছেন বা B1-এর জন্য ভালো একজন শিক্ষক খুঁজছেন, বিশেষ করে বাংলাদেশি learners, তাদের জন্য আমি অবশ্যই সাদ ভাইকে recommend করব। 🇩🇪
Reviews
There are no reviews yet.